লক্ষ্মীপুরের রায়পুর থানার একাধিক মাদক মামলার আসামি আবুল কালমকে (৪৭) ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে ৭ টার দিকে পৌর শহরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রায়পুর থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় কালামকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
