সাখাওয়াতসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১৬:২৯
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই অভিযোগপত্র দাখিল করা হয়। আগামী ৮ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আদেশ দেয়া হবে।
 
মামলার অন্য আসামিরা হলেন- মো. বিল্লাল হোসেন, মো. আকরাম হোসেন, অজিহার মোড়ল ওরফে ওজিয়ার মোড়ল, মো. ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবর রহমান, মো. আ. আজিজ সরদার, আ. আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, মো. লুত্ফর মোড়ল, আব্দুল খালেক মোড়ল, ও মশিয়ার রহমান।
 
আসামিদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে চারজন কারাগারে আছেন। বাকিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।