এইচএসসি’র ফল প্রকাশ ৯ অগাস্ট

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ২৩:৪১
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছে ৯ অগাস্ট।
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, ওইদিনই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।  
 
গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত এইসএসসির লিখিত পরীক্ষা চলে। ১৩ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে  এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নেয় ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী।