নড়াইলে পারিবারিক কলহের জের ধরে চম্পা বেগম (২৭) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে। এ ঘটনায় নিহতের স্বামী মন্টু বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
আটক মিন্টু লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের জাফর মোল্যার ছেলে।
পুলিশ জানায়, পারিবারিক কহলের জের ধরে শনিবার রাতে চম্পা বেগমকে বেধড়ক মারপিট করেন তার স্বামী মিন্টু বিশ্বাস। পরে আশংকাজনক অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
