জেলা প্রশাসক সম্মেলন শুরু মঙ্গলবার

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১৬:২৮
 
তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এই তথ্য জানান।
 
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এই সম্মেলনে সরকারের হয়ে মাঠ প্রশাসনে কাজ করা জেলা প্রশাসকেরা বিভিন্ন ধরনের সমস্যা ও সম্ভাবনার কথা সরকারের নীতিনির্ধারকদের কাছে তুলে ধরবেন।
 
তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন। পরের তিন দিনে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কে বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।
 
মন্ত্রিপরিষদ সচিব জানান, এবার মোট ২২টি অধিবেশন হবে। এর মধ্যে ১৮টি কার্য অধিবেশন।