উল্টো রথ টানার মাধ্যমে রবিবার গাজীপুরের ঐতিহ্যবাহি ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা সমাপ্ত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ উল্টো রথ টানে অংশ নেন।
উল্টো রথটান উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো: মাহফুজুর রহমান।
এ সময় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম বার , গাজীপুর বারের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, রথ যাত্রা ও রথ মেলা কমিটির সদস্য সচিব অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে রথযাত্রা সমাপ্ত হলেও আগামী ৭ আগষ্ট পর্যন্ত রথমেলা চলবে বলে জানিয়েছেন ওই কমিটির সদস্য সচিব অধ্যাপক মুকুল কুমার মল্লিক।
