শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ, স্পিডবোট এবং ডাম্প ফেরি চলাচল বন্ধ রয়েছে। রবিবার দুপুর থেকে বৈরি আবহাওয়ায় পদ্মায় উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া ঘাট থেকে এসব ছোট নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছয়টি ডাম্প ফেরি বন্ধ থাকলেও তিনটি রোরোসহ ১০টি ফেরি দিয়ে পারাপার চলছে।
শিমুলিয়া নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, বৈরী আবহাওয়ায় পদ্মা নদীর পানি উত্তাল ঢেউ ও তীব্র স্রোত দেখা দেয়। এতে দুর্ঘটনা এড়াতে উভয়ঘাট থেকে লঞ্চ, সিবোট, ট্রলারসহ ছোট ছোট নৌযানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান গুলো চালু করা হবে।
বিআইডব্লিটিসির সহকারী মহাব্যবস্থাপক এসএস আশিকুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
