শাল্লায় ইঞ্জিনচালিত নৌকাডুবিতে দুই শিশু ও নারীর মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১৮:৫৫
জেলার শাল্লা উপজেলায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবিতে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো এক নারী।
 
রবিবার উপজেলার ছাপতার হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজেনা বেগম (২৫), জনি (৫) ও প্রীতি (৩)।
 
পুলিশ জানায়, রবিবার হবিগঞ্জ জেলার আজমিরি থেকে থেকে একটি  ইঞ্জিনচালিত নৌকা ১১ যাত্রী নিয়ে শাল্লার উদ্দেশ্যে আসছিল। বিকালে শাল্লা উপজেলার ছাপতার হাওরে পৌঁছালে ঝড়ো হওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা তৎপরতা চালিয়ে নৌকা থেকে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেন। এ ঘটনায় আরো এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন।
 
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, তিনজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিখোঁজ নারীকে উদ্ধারে স্থানীয়দের নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।