কেন্দুয়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ২০:২০
জেলার কেন্দুয়া উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে পাপিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। পাপিয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চরখিদিরপুর গ্রামের মতিউর রহমানের মেয়ে।
 
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে পাপিয়া পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে শিশুটির ভাসমান লাশ দেখতে পান তারা।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, ‘বিষয়টি দেখা হচ্ছে’