জয়পুরহাটে আজ রবিবার থেকে ১০ দিনব্যাপী জেলা বৃক্ষ ও ফলদ বৃক্ষমেলা-২০১৫ শুরু হয়েছে।
জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে এই বৃক্ষ মেলার আয়োজন করেছে। “দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরব দেশ”এ শ্লোগানকে সামনে রেখে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ জেড এম ছাব্বির ইবনে জাহান, বিভাগীয় বন কর্মকর্তা, বগুড়া বিভাগ মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তোফা, সাধারণ সম্পাদক ও দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট ফিরোজা চৌধুরী প্রমূখ।
জেলা বৃক্ষ ও ফলদ বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারীর ৩২ টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধনীর আগে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে।
