এক শিশুকে বাঁচাতে গিয়ে আরো দুই শিশু দগ্ধ

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৬:১৮

কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশু দগ্ধ হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ শিশুরা হলো- সুমি (১৩), তার ছোট ভাই ফিরোজ (১১) ও সোহানা আক্তার (৮)।

দগ্ধ সুমির চাচা আ. রশিদ জানান, সোমবার তাদের বাসায় বেড়াতে আসে তার ভাতিজি সুমি ও তার ছোট ভাই ফিরোজ। সকালে বাসার তিনতলার ছাদে কাপড় শুকাতে যায় সোহানা নামে এক শিশু। এ সময় তার সঙ্গে ছাদে উঠে সুমি ও ফিরোজ।

আরো পড়ুন:  পরিবারের সঙ্গে মানালি সফরে মাশরাফি

পরে ছাদের পাশে বিদ্যুতের তারে অসাবধানতাবশত ফিরোজ হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয় সোহানা ও সুমিসহ তারা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, ফিরোজের হাত-পা ও বুক এবং পেটসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। বাকী দুই শিশুর হাত ও পাসহ শরীরের বেশকিছু স্থান ঝলসে গেছে। তারা সবাই হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ইত্তেফাক/জেডএইচ