বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সেরেনা উইলিয়ামস। ওম্যান্স টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং তালিকায় এক নাম্বারে রয়েছেন এই মার্কিন তারকা।
র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছেন রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা। তারপরই আছেন রোমানিয়ার তারকা সিমোনা হালেপ। এ ছাড়া চেক প্রজাতন্ত্রের পেত্রা কভিতোভা চতুর্থ, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি পঞ্চম, সার্বিয়ার আনা ইভানোভিচ ষষ্ঠ, পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানাস্কা সপ্তম, চেক প্রজাতন্ত্রের লুসি সরফরাজ অষ্টম, স্পেনের গারবিন মুগুরুজা নবম ও দশম স্থানে রয়েছেন আরেক স্প্যানিশ তারকা কারলো সুয়ারেজ নাভারো।
সূত্র: ওয়েবসাইট।
