গোল্ডকাপের ফাইনালে জিতেও মেজাজ হারালেন মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা। এ কোচ এতটাই বিরক্ত হয়েছিলেন যে, মেরে বসেন এক টেলিভিশন রিপোর্টারকে।
সম্প্রতি গোল্ডকাপের ফাইনালে জ্যামাইকাকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় হেরেরার শিষ্যরা। ফেরার পথে ফিলাফেলডিয়ার বিমানবন্দরে তিনি এক টিভি রিপোর্টারের ঘাড়ে ঘুসি মারেন। জানা যায়, আজতেকা টেলিভিশনের রিপোর্টার ক্রিস্টিয়ান মার্তিনোলি হেরেরাকে নিয়ে সমালোচনা করে একটি সংবাদ প্রকাশ করার এক পর্যায়ে মেক্সিকান কোচ তাকে মারধর করেন।
