সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৪:১৭
সৌদি আরবের দুরমা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মো. শাহীন (৩১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
 
সোমবার বেলা ১১টার দিকে রিয়াদ থেকে ১৭০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শাহীন ঢাকা দোহার থানার জয়পাড়া ইউনিয়নের বটিয়া গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে।
 
জানা গেছে, সোমবার জিএস কোম্পানির দুরমা পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শাহীন। এ সময় প্রজেক্টের ফেব্রিকেটর শ্রমিক আলামিন গাড়ি চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শাহীনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
বর্তমানে শাহীনের মরদেহ মারাত জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।