এডিপির ৯১ শতাংশ বাস্তবায়ন: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ২৩:৩৪
 
২০১৪-১৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯১ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার দুপুরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে এডিপি বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কিত আয়োজিত অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। 
 
মুস্তফা কামাল বলেন, আমার টার্গেট ছিল এডিপি শতভাগ বাস্তবায়ন করা। কিন্তু সেটা সম্ভব হয়নি। এর প্রথম কারণ, রাজনৈতিক সহিংসতা ও দ্বিতীয় কারণ, স্বপ্নের পদ্ম সেতু প্রকল্পে তিন হাজার ৩০০ কোটি টাকা খরচ করতে পারেনি। যে কারণে শতভাগ এডিপি বাস্তবায়ন সম্ভব হয়নি।