তরুণ নেতৃত্বকে ধ্বংসের চেষ্টায় সরকার: আলাল

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৪:৩৩
 
সরকার তরুণ নেতৃত্বকে বিনাস করে ভবিষ্যৎ রাজনীতি ধ্বংস করার প্রচেষ্টায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, ‘এরই ধারাবাহিকতায় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে মনগড়া ন্যাক্কারজনক অভিযোগে গ্রেফতার করেছে সরকার।’
 
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আলাল বলেন, ‘রাজীব আহসানকে যে অভিযোগে গ্রেফতার করেছে তার সাথে রাজীবের কোনো সর্ম্পক নেই। কক্সবাজারে সরকার দলীয় এমপি মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তাকে গ্রেফতার না করে নতুন নেতৃত্বকে কলঙ্কিত করতে রাজীবকে গ্রেফতার করেছে।’
 

উল্লেখ্য, ১৯ জুলাই রাত ১১টার দিকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে আটক করে দুমকি থানা পুলিশ। পুলিশের অভিযোগ, তাদের কাছ থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।