ভারতের সাবেক রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় এরশাদ বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মৃত্যুর খবর শুনে আমি দারুনভাবে মর্মাহত হয়েছি। তিনি শুধু ভারতের একজন সর্বজন শ্রদ্ধেয় রাষ্ট্রপতিই ছিলেন না, ছিলেন একজন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং বহুমাত্রিক জ্ঞানের অধিকারী একজন পন্ডিত।
এতে তিনি আরো বলেন, তার মৃত্যুতে শুধু ভারতই নয়, গোটা বিশ্ব এক অমূল্য সম্পদকে হারালো।
এরশাদ মরহুম আব্দুল কালামের রুহের মাগফিরাত কামনা এবং ভারতীয় জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
-বাসস
