যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে স্পেশাল অলিম্পিকসে বাংলাদেশ ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে স্বর্ণ জয় করেছে। ফুটবলে ভারতকে হারারিয়েছে মেকিক্সোর সাথে ড্র করেছে বাংলাদেশ।
সাঁতারু পারুল আক্তার ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে স্বর্ণ জয় করেছেন। ২৫ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে রৌপ্য পদক জয় করেছেন শাহীন, একই ক্যাটাগরির ৫০ মিটারে ব্রোঞ্জ পেয়েছেন আরিফ আরমান রোহান। আর ২৫ মিটার ব্রেস্ট স্ট্রোকে মুন্নি আক্তার ব্রোঞ্জ জয় করেছেন।
ফুটবলে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ভারতকে। ফুটবলের আরকেটি খেলায় বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছে মেক্সিকোর সাথে।
