জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে তলব

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১১:২৫
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সঙ্গে বিচারপতির সাক্ষাতের তথ্য সংবলিত উপসম্পাদকীয় লেখা ও প্রকাশের বিষয়ে ব্যাখ্যা দিতে দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে তলব করেছে সুপ্রিম কোটের্র আপিল বিভাগ। আদালত অবমাননার দায়ে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না আগামী ৩ আগস্ট হাজির হয়ে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
 
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
 

গত ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠে ‘সাকার পরিবারের তত্পরতা/পালাবার পথ কমে গেছে’ শিরোনামে উপসম্পাদকীয় লেখেন স্বদেশ রায়। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলার চূড়ান্ত রায়ের বিষয়ে তার পরিবারের সঙ্গে একজন বিচারপতির সাক্ষাতের কথা উল্লেখ করা হয়।