আমার বাবা নির্দোষ: হুম্মাম কাদের

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১২:২৪
 
আপিলের রায়েও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ বলে দাবি করেছেন তার ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বুধবার আপিল বিভাগ রায় ঘোষণার পর তিনি বলেন, ‘আমার বাবা নির্দোষ। আশা করি, এই জিনিসটা প্রমাণ হবে। একদিন না একদিন প্রমাণ হবে, যে সালাউদ্দিন কাদের চৌধুরী একজন নির্দোষ মানুষ।’
 

আপিল বিভাগ যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রাখে। একাত্তরে চট্টগ্রামে হত্যা-গণহত্যার দায়ে তাকে সর্বোচ্চ শাস্তি দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।