আড়াইহাজারে ৪ মানবপাচারকারী গ্রেফতার

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৩:২৯
 
নারায়ণগঞ্জের আড়াইহাজারের চার শীর্ষ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দাবুরপুরা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- জামাল (৪৫), ইয়াকুব (২৫),  ইয়াছিন মন্টু (৩০) ও আল-আমিন (২৬)। তারা ফতেহপুর ইউনিয়নের দাবুরপুরা গ্রামের বাসিন্দা।
 
আড়াইহাজার থানার ওসি আলমীর জানান, দাবুরপুরা গ্রামে গ্রেফতারকৃতরা জুয়া খেলছিল।  পুলিশ অভিযান চালিয়ে তাদের সেখান থেকে গ্রেফতার করে।
 
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে কক্সবাজার ও আড়াইহাজার থানায় মানবপাচারের একাধিক মামলা রয়েছে।