চট্টগ্রাম টেস্টের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্ট সিরিজটাও বাংলাদেশের হতে পারে বলে মন্তব্য করেছেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ঢাকায় শুরু হবে। বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বললেন, ‘প্রথম টেস্টের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং খুব ভালো হয়েছে। আত্মবিশ্বাসটা থাকছেই। সবকিছু ঠিকঠাক থাকলে ধারাবাহিকতা রাখতে পারলে সিরিজ আমাদেরও হতে পারে।’
এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে বেশিরভাগ সময় ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। তবে দফায় দফায় বৃষ্টির মুখে প্রথম টেস্টটি ড্র হয়।
