কুর্দিদের সঙ্গে শান্তি আলোচনা সম্ভব নয়: তুরস্ক

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৫:৫৯

কুর্দি জঙ্গিদের সঙ্গে শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান। একইসঙ্গে কুর্দিদের সাথে সম্পৃক্ততা আছে এমন রাজনীতিবিদদের বিচার থেকে অব্যাহতি কেড়ে নেয়ার জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানান তিনি। খবর রয়টার্স।

তুরস্কের বিমান বাহিনী ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শিবিরগুলোতে বিমান হামলা চালানোর কয়েকদিন পর এরদোয়ান একথা বললেন।

এদিকে ইসলামিক স্টেট গ্রুপ ও ইরাকে কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে তুরস্কের বিমান হামলার পর দেশটির সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন সৌদি বাদশা। মঙ্গলবার সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা একথা জানায়।