সাইফুল আরেফিন
আজকাল অধিকাংশ মানুষের খাবারের বিষয়ে নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। কারণ ব্যস্ততা মানুষকে গ্রাস করে ফেলছে। তাই সবাই চায় স্বল্প সময়ে সকল কাজ শেষ করতে।
তেমনি ভাবে স্বল্প সময়ে সুস্বাদু খাবার সবাই পছন্দ করে। তাই বর্তমান সময়ে ফাষ্ট ফুড একটি ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। বাচ্চারা এই ধরনের খাবার খুব পছন্দ করে। তাছাড়া ফাষ্টফুড কালচার শুধু বাচ্চাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বর্তমানে বড়রাও আকৃষ্ট হচ্ছে এর ওপর।
প্রত্যেক স্বাস্থ্য সচেতন মানুষই চায় স্বাস্থ্যকর মজাদার খাবার। অন্যদিকে প্রত্যেক মায়েরা’ই চান তাদের সন্তানদের টিফিনে নিজ হাতের তৈরি স্বাস্থ্যকর খাবার দিতে। এই বিষয়গুলোর ওপর ভিত্তি করেই বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনিস্টিটিউট চালু করল সার্টিফিকেট কোর্স ইন ফাস্ট ফুড। যার দ্বারা প্রত্যেক অংশগ্রহনকারি পাবে স্বাস্থ্যকর ফাষ্ট ফুড তৈরির ওপর প্রশিক্ষণ। যাতে তারা নিজেরাই ঘরে বসে মজাদার ও স্বাস্থ্যকর ফাস্ট ফুড খাবার প্রস্তুত করতে পারেন। রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে পেতে এই কোর্সের্র আয়োজন করা হয়েছে।
সার্টিফিকেট কোর্স ইন ফাস্ট ফুড নামের এই কোর্সটি করা যাবে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনিস্টিটিউট থেকেও। কোর্চটির মেয়াদ মাত্র ১ মাস।
আগ্রহীরা চাইলে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা- বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, বাড়ি নম্বরঃ ২বি, রোড নম্বর: ১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৯।
