তথ্য কমিশনে জনবল নিয়োগের লক্ষ্যে ১ম, ২য়, ৩য় শ্রেণীর বিভিন্ন পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যথাক্রমে ৩১ জুলাই, ১ আগস্ট, ৭ আগস্ট ও ৮ আগস্ট ২০১৫ তারিখে অনুষ্ঠেয় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বুধবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় কমিশনের ওয়েবসাইটের (www.infocom.gov.bd) মাধ্যমে জানানো হবে।
