টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১০:০৮
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম উইকেটের পতন ঘটেছে বাংলাদেশের। তামিম ইকবাল ৬ রান করে টিয়েনের একটি আউট সুয়িং বলে আমলার হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরে যান। 
 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২ রান। ব্যাট করছেন ইমরুল কায়েস ও মমিনুল হক।
 
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়।  
 
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নাসির হোসেন। দক্ষিণ আফ্রিকা দলেও রয়েছে একটি পরিবর্তন। উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের পরিবর্তে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ডেন ভিলাস।
 
এর আগে চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছিল।