তামিম ইকবালকে সাজঘরে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের চারশত উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।
বৃহস্পতিবার সকাল থেকে মিরপুর জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। টসে জিতে ব্যাটিংয় নেয় বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ওভারেই স্টেইন তামিমকে সাজঘরে ফেরান। প্রথম স্লিপে হাশিম আমলার হাতে ধরা পড়েন তামিম। আর তামিমকে ফিরিয়ে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন স্টেইন।
স্টেইনের আগে ৪০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন আরো ১২ জন ক্রিকেটার। সবার শীর্ষে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। তার শিকার অবশ্য ৮০০ উইকেট। ৭০৮ উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন। এরপর যথাক্রমে আছেন অনিল কুম্বলে (৬১৯), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালশ (৫১৯), কপিল দেব (৪৩৪), স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১), শন পোলক (৪২১), হরভজন সিং (৪১), ওয়াসিম আকরাম (৪১৪), জেমস অ্যান্ডারসন (৪০৬), কার্টলি অ্যামব্রোস (৪০৫)।
