তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘অপসাংবাদিকতা ও তথ্য সন্ত্রাস রুখতে হবে। আর এ কাজে জেলা প্রশাসকদের ভূমিকা অগ্রগণ্য।’ তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘ডিসিদের সঙ্গে গণমাধ্যমের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাদেরকে বলেছি, যুগ পাল্টে গেছে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আত্মপ্রকাশ করায় যারা প্রশাসনে আছেন বিশেষ করে জেলা প্রশাসকদের গণমাধ্যমের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে।’
তিনি আরো বলেন, ‘২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। এই দুটি বিষয়কে সামনে রেখে আমরা জেলা প্রশাসনকে জাগরণ যাত্রা এবং বাংলাদেশকে পুনঃআবিষ্কার করার লক্ষ্যে তথ্য উপাত্ত সংগ্রহ করার নির্দেশনা দিয়েছি।’
