ডেনমার্কে আর্চারিতে এগিয়ে চলেছেন বাংলাদেশের রানা

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৪:৫৩
 
ডেনমার্কের কোপেনহেগেনে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের এলিমিনেশন রাউন্ডে এগিয়ে চলেছেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ সানা। পুরুষ রিকার্ভ বিভাগে দুই ধাপ পেরিয়ে তিনি এখন তৃতীয় রাউন্ডে।
 
এলিমিনেশন রাউন্ডে বুধবার প্রথম ধাপে উত্তর কোরিয়ার পাক ইয়োংওনকে ৭-৩ সেট পয়েন্টে হারান সানা। একই দিনে পরের ধাপে কোয়ালিফিকেশন রাউন্ডে ৮১তম হওয়া সার্বিয়া লুকা পোপোভিচের বিপক্ষে ৬-২ ব্যবধানে জেতেন তিনি।
 

তৃতীয় ধাপে কঠিন লড়াইয়েই নামতে হবে সানাকে। কোয়ালিফিকেশন রাউন্ডে শীর্ষে থাকা ইতালির মাউরো নেসপলির বিপক্ষে খেলবেন বাংলাদেশের এই আর্চার।