ঢাকা টেস্টের প্রথম দিনেই ৬ উইকেটের পতন ঘটেছে বাংলাদেশের। রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২২০ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান (২৩) ও নাসির হোসেন (০)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। ব্যক্তিগত ৬ রানে বিদায় নেন তামিম ইকবাল।
এরপর ইমরুল কায়েস (৪০) ও মুমিনুল হকের (৩০) ব্যাটে ঘুরে দাঁড়ালেও মধ্যাহ্ন বিরতির পরই সাজঘরে ফেরেন তারা।
অধিনায়ক মুশফিকের সাথে ৯৪ রানের জুটি গড়ে তৃতীয় সেশনের শুরুতেই বিদায় নেন মাহমুদউল্লাহ (৩৫)।
এরপর ব্যক্তিগত ৬৫ রান করে এলগারের বলে ও বিলাসের ক্যাচে আউট হন মুশফিক। লিটন দাস ফেরেন ব্যক্তিগত ৩ রানে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়।
এর আগে চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছিল।
