বৃষ্টির বাগড়ায় খেলা নিয়ে শঙ্কা

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১২:৩৮
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার বৃষ্টির বাগড়ায় খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রথম দিন খেলা হয়েছিল ৮৮.১ ওভার। বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৬ রান।
 
শুক্রবার রাত থেকেই ঢাকার আকাশ থেকে ঝড়ছে বৃষ্টি। মিরপুরে এখনও চলছে বৃষ্টি। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ডের বেশিরভাগ অংশই ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে। নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এমনকি প্রথম সেশনে খেলা শুরু হওয়া নিয়েও শঙ্কা রয়েছে। দুই দল হোটেলে থেকেই বের হয়নি। কর্মকর্তারাও স্টেডিয়ামের দরজা দিয়ে এখনও ঢুকেননি। মূল গেইটগুলো বন্ধ করে রাখা হয়েছে।
 
দিনের শেষ বলে আউট হন মোহাম্মদ শহীদ। ১৩ রানে অপরাজিত রয়েছেন নাসির হোসেন। প্রথম দিন দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ও জেপি ডুমিনি নিয়েছেন ৩টি করে উইকেট।
 
এর আগেও চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টটি বৃষ্টির কারণে ড্র হয়েছিল।