উগ্রপন্থি ইহুদিদের হামলায় শিশু নিহত

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১১:২২
ফিলিস্তিনে ইহুদিদের হামলার সময় দুই বাড়িতে আগুন দেয়ার ঘটনায় এক শিশু পুড়ে নিহত হয়েছে। ইসরায়েলের দখল করা পশ্চিম তীরের ডুমায় উগ্রপন্থি ইহুদিদের হামলার শিকার হয় স্থানীয়রা। ওই শিশুটি নিহতসহ তার পরিবারের সদস্যরা আহত হয়েছে।
 
স্থানীয়দের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, আগুনে পুড়ে আহত হয়েছে শিশুটির বাবা ও তার চার বছর বয়সি ভাই।
 
ইসরায়েলি পুলিশ রয়টার্সকে জানিয়েছে, উগ্রপন্থি ইহুদিরা এই হামলা চালিয়ে থাকতে পারে। গ্রামের দুইটি বাড়ি পুড়িয়ে দিয়েছে হামলকারীরা। ওই বাড়ির দেয়ালে লেখা হয়েছে, ‘প্রতিশোধ’ এবং ‘যিশু’ দীর্ঘজীবী হোক।