লক্ষ্মীপুরের রায়পুরে বিষপানে খুকি বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের উড়িবাড়ীতে এই ঘটনা ঘটে। খুকি একই এলাকার হারুনুর রশিদের স্ত্রী।
জানা গেছে, সকালে খুকির স্বামীর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। পারিবারিব কলহের জেরে খুকি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা।
সদর হাসপাতালের (আরএমও) ডাক্তার আনোয়ার মৃতুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দল্লাহ আল মামুন ভূইয়া বলেন, আত্মহত্যার বিষয়টি পুলিশকে এখনও অবগত করা হয়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
