স্থানীয় পণ্য নিয়ে সাতক্ষীরা শপ ডটকমের যাত্রা শুরু

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৬:৩৫

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে সাতক্ষীরা শপ ডটকম (www.satkhirashop.com)। সম্প্রতি ই-ক্যাব কার্যালয়ে স্বত্বাধিকারী আবুল হাসানের সভাপতিত্বে এর উদ্বোধন করেন ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ।

এ সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তাফা জব্বার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আখতারুজ্জামান মঞ্জু ও এফবিসিসিআই পরিচালক শাফকাত হায়দার উপস্থিত ছিলেন।

মূলত স্থানীয় পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে চালু করা হয়েছে সাইটটি। সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি, কুটিরশিল্প, শাকসব্জী, মাছ, ফলমূল এখানে পাওয়া যাবে বলে জানান আবুল হাসান।