বোঝা হতে চাইনা আমি: দ্রগবা

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৯:৫৭

দিদিয়ের দ্রগবা তার ভক্তদের ধৈর্য্য ধারণের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন ক্লাব মন্ট্রিল ইমপ্যাক্টের হয়ে নিজের সেরাটা ঢেলে দেয়ার।
চেলসির হয়ে গত মৌসুমের সর্বশেষ ম্যাচের পর আর মাঠে নামা হয়নি দ্রগবার। ফলে ফিটনেস ঘাটতিতে ভুগছেন এই আইভরি কোস্ট স্ট্রাইকার।

অন্যদিকে তার সতীর্থরা পার করেছেন মেজর লিগ সকারের (এমএলএস) অর্ধেকটা। সতীর্থদের সমপর্যায়ে যেতে তার কিছুটা সময় প্রয়োজন জানিয়ে দ্রগবা বলেন, ‘প্রায় আড়াই মাস হতে চললো আমি খেলছি না। তাই কিছু সময় প্রয়োজন। কোচকে নিয়ে কাজ করতে হবে আমাকে। এক সময় আমি খেলার জন্য প্রস্তত হব। তবে আমি চাই দলের হয়ে অবদান রাখতে, কোন বোঝা হতে নয়। পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নামতে চাই আমি।’

শিকাগো ফায়ারের সঙ্গে বানিজ্যের অংশ হিসেবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে মন্ট্রিল ইমপ্যাক্টে যোগ দেন মার্সেই, চেলসি ও গ্যালাতাসারাইয়ের সাবেক এই স্ট্রাইকার।