সকল ধর্মেই শিশু অধিকারে গুরুত্বারোপ করা হয়েছে: চুমকি

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ২০:৫৯


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পৃথিবীর সকল ধর্মেই শিশুর অধিকারের প্রতি গুরুত্বারোপ করেছে। শিশুদের প্রতি আমাদের আর ও দায়িত্বশীল হতে হবে। আমাদের সমাজে কিশোররা সবচেয়ে বাশি অবহেলিত। অভিভাবকরা কিশোরদের প্রতি বেশি যত্নশীল না হওয়ার কারনে তারা বেশি পথভ্রষ্ট হচ্ছে।
 
শুক্রবার সকালে রাজধানীর বাটারায় কালব (দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ) ভবন মিলনায়তনে ইস্ট এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে ‘ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠা: শিশু কল্যানের পূর্বশর্ত’ শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিবন্ত্রী বলেন, এক ধরনের মাওলানা ধর্মের অপব্যাখ্যা দিয়ে শিশু-কিশোরদের বিভ্রান্ত করছে। অন্য দিকে প্রযুক্তির উন্নতির কারনে এই কিশোর-কিশোরীরা মোবাইল পেয়ে যাচ্ছে এবং অনেকাংশে মন্দ দিক গ্রহন করছে। আমাদের অভিভাবকদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, প্রতিটি মেয়েশিশু একজন নারী, একজন মা। সমৃদ্ব বাংলাদেশ গড়তে শিশুকে তথা নারীকে যত্ন করতে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. আনিছুজ্জামান, ড. সুকুমার বড়ূয়া,  প্রফেসর ড. তপন ডি রোজারিও প্রমুখ।