নিজ দেশে পরাধীনতার গ্লানি মুছে যাওয়ার আনন্দ আর নতুন করে স্বাধীনতার পথ চলার শুরুতে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশের সীমানায় যোগ হওয়া ছিটমহলগুলোতে ৬৮টি প্রদীপ জ্বালানো হয়। ওড়ানো হয় বাংলাদেশের পতাকা। ভারতের সঙ্গে যোগ হওয়া ছিটমহলগুলোতেও একইভাবে আনন্দ উদযাপিত হয়।
ভারত ও বাংলাদেশের স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, ১ অগাস্ট থেকে বাংলাদেশের ভেতরে থাকা ১৭ হাজার ১৬০ দশমিক ৬৩ একর আয়তনের ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের ভূখণ্ড। আর ভারতের মধ্যে থাকা ৭ হাজার ১১০ দশমিক ০২ একর আয়তনের বাংলাদেশের ৫১টি ছিটমহল মিলে গেছে ভারতের মানচিত্রে। প্রায় ৫০ হাজার মানুষ পেয়েছে তাদের ঠিকানা। তাদের পরিচয়।
দীর্ঘদিনের অমীমাংসিত এই সমস্যার অবসানের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মানচিত্র পেল পূর্ণতা। বাংলাদেশে এখন থেকে ছিটমহল শব্দটি থাকবে কেবল ইতিহাসের পাতায়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছিটমহলগুলোর নাগরিক কমিটির উদ্যোগে স্থানীয় বিভিন্ন খেলাধুলা, গান ও নাটকসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা চলেছে শুক্রবার সারাদিন।