রঙ্গরস

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৯:৩২

হোয়াইট হউসের একটা দরজা ভেঙে গেলে দরজা লাগানোর জন্য এক রুশ, এক জার্মান, এক বাঙালি শ্রমিককে আনা হলো। হোয়াইট হাউসের এক গার্ড ওদেরকে নিয়ে গেল দরজাটা দেখাতে। দরজা দেখিয়ে নতুন দরজা লাগাতে কে কত নেবে জানতে চাইল।

রুশ ছুতোর গজ-ফিতা দিয়ে ভাঙা দরজাটা মেপে হিসেব করে বলল, ছ শ ডলার লাগবে।

জার্মান ছুতোরও গজ-ফিতা দিয়ে ভাঙা দরজাটা মেপে ঝোলা থেকে একটা ল্যাপটপ কম্পিউটার বের করে টপাটপ বোতাম টিপে বলল, আট শ ডলার লাগবে।

সবশেষে বাঙালি ছুতোর। সে কোনো মাপজোখ না করে এক নজর দরজার দিকে তাকিয়েই বলল, ছাব্বিশ শ ডলার লাগবে।

হোয়াইট হাউসের গার্ড অবাক হয়ে বলল, কোনো মাপজোখ না করেই এক লাফে এত টাকা চাইলে? কিভাবে?

বাঙালি ছুতোর মুচিকি হেসে বলল, তুমি এক হাজার ডলার নেবে। আমি নেব এক হাজার, তারপর ওই রুশ ছুতোরটাকে কাজটা দিয়ে দেব।