গাজীপুরে গুলি-ইয়াবাসহ আটক ২

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ০৯:৪২
গাজীপুরে ৪ রাউন্ড পিস্তলের গুলি ও পাঁচ’শ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বিএডিসি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশন এলাকার বিলাশপুর মহল্লার মফিজ উদ্দিন মুন্সির ছেলে আশরাফুল আলম (৩৮) ও একই এলাকার আহাদ আলীর ছেলে বাদশা জাহাঙ্গীর (৩৪)।
 
গাজীপুর ডিবি পুলিশের এসআই ডেরিক স্টিফেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বিলাশপুর রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক দু’টি প্রাইভেটকারকে থামার সংকেত দিলেও চালকরা সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালাতে থাকে। এ অবস্থায় ধাওয়া করে বিএডিসি বাজার এলাকায় কার দুইটিকে আটক করা হয়। পরে প্রাইভেটকার ও দুই যুবকের দেহ তল্লাশি করে পিস্তলের ৪ রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।