টুঙ্গীপাড়ার পথে আওয়ামী লীগ নেতারা

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১০:৩০
ঢাকায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর টুঙ্গীপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এতে সৈয়দ আশরাফুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন। 
 
শনিবার এই শ্রদ্ধা জানানোর জন্য নেতাকর্মীরা সেখানে যাচ্ছেন।
 
এর মধ্য দিয়ে শোকের মাস অগাস্ট ঘিরে ৪০ দিন ধরে নানা কর্মসূচিতে স্মরণ করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
 
১ অগাস্ট প্রথম প্রহরে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে মোমবাতি জ্বালিয়ে এবং প্রতিকৃতিতে ফুল দিয়ে এই কর্মসূচি শুরু করে আওয়ামী লীগ।
 
সকাল সাড়ে ৬টায় দলীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরা‌ফের সরকারি বাড়ি থেকে কয়েকটি বা‌সের বহর নিয়ে টুঙ্গীপাড়া রওনা হন দলের নেতারা।
 
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়।