জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাতবার্ষিকী পালনের কর্মসূচি শুরু হয়েছে।
শোকাবহ আগস্ট মাস শুরুর প্রথম প্রহর শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন এবং শপথবাক্য পাঠের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।
আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, অন্যান্য সংগঠন ও সাধারণ জনগণ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া নিরবতা পালন, মিলাদ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
