সাভারে ভারী বর্ষণে একটি মাটির ঘরের দেয়াল ধসে তৈয়ব আলী দেওয়ান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে দেওগাঁও দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, রাতে তৈয়ব আলী দেওয়ান ঘরে শুয়ে ছিলেন। সারাদিনের ভারী বর্ষণের কারণে ওই মাটির ঘরটির দেয়াল ধসে পড়লে এ ঘটনা ঘটে।
সাভার থানা পুলিশ এই খবর নিশ্চিত করেছে।
