আবারও বৃষ্টি নামায় শনিবার সোয়া দুইটার সময় খেলা শুরু হওয়ার কাথা থাকলেও তা হচ্ছে না। এতে দিনের খেলা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাকেই জাগিয়ে দিল। তখন পর্যন্ত দিনের ৪৫ ওভার খেলা হওয়ার সুযোগ ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই বৃষ্টি নামে।
এর আগে বৃহস্পতিবার মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া খেলায় সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। যদিও স্কোরটা আরো ভালো হওয়ার সম্ভবনা ছিল। এরপর শুক্রবার দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াইনি।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চট্টগ্রাম টেস্টটিও বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সেই স্মৃতিই যেন বারবার মনে করিয়ে দিচ্ছে ঢাকা টেস্টের এই পরিস্থিতি।
