নাটোরে রাস্তায় শুয়ে বিক্ষোভ

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৫:০১
নাটোরের ঢাকা বাসস্ট্যান্ড স্থানান্তরের প্রতিবাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় শুয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। নাটোর জেলা আইন শৃংখলা কমিটির গত মাসের সভার সিদ্ধান্ত বাস্তবায়নে শনিবার সকাল থেকে সব ঢাকা কোচ শহরের কানাইখালী এলাকার ঢাকা বাসস্ট্যান্ডে আসা বন্ধ করে দেয়া হয়। এর প্রতিবাদে ছোট-বড় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষ বৃষ্টি উপেক্ষা করে বেলা ১০টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। 
 
সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আমেল খান চৌধুরী, নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নাটোর জেলা বাস-মিনিববাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান এহিয়া, নাটোর জেলা চাল ব্যবসায়ী সমিতির সভাপতি আলেম চৌধুরী, ব্যবসায়ীর মামুন ও ব্যবসায়ী শামিম চৌধুরী। 
 
বক্তারা যে কোন মূল্যে ঢাকা বাসস্ট্যান্ড কানাইখালীতে রাখার জোর দাবি জানান। দাবি মানা না হলে তারা কঠোর কর্মসূচির হুমকি দেন।