'প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় নির্বাচন'

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৮:৩৭
 
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আগামী নির্বাচন যথাসময়ে হবে। তবে সাংবিধানিকভাবে, প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় নির্বাচন দিতে পারেন।’
 

শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ এ কথা বলেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান।