রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের সিনিয়র প্রোগ্রামার মো. আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করে জানান, ক্যাম্পাসের যেকোন স্থান থেকে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ফ্রি ইন্টারনেট সুবিধা পাবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। গত বছরের জুলাই মাসেও প্রায় চার হাজার নতুন শিক্ষার্থীদেরকে এ সুবিধার আওতায় আনা হয়।
শিক্ষার্থীরা locul.ru.ac.bd তে লগইন করে নিজস্ব আইডি কার্ডের ক্রমিক নম্বরকে ইউজার আইডি ও এইচএসসি পরীক্ষার ৬ সংখ্যার রোল নম্বরকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে ওয়াইফাই সুবিধা নিতে পারবেন।
