স্বাধীনতার ইতিহাস বহনকারী মোবাইল অ্যাপস

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২০:৫৪

মাহবুব শরীফ

 

আমাদের দেশে প্রতিনিয়তই বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। সেই সঙ্গে বাড়ছে স্মার্টফোনের উপযোগী বিভিন্ন অ্যাপ ও গেমের ব্যবহার। সবসময়ের চেয়ে অ্যাপের ব্যবহারের একটু ভিন্ন ধাঁচ খেয়াল করা যায় ঐতিহাসিক দিবসগুলোতে। বিশেষ করে ২১শে ফেব্রুয়ারি, ১৬ই ডিসেম্বর, ৭ই মার্চ ও ২৬শে মার্চে বাঙালিদের বাংলা অ্যাপগুলো বেশি ব্যবহার করতে দেখা যায়। আগামীকাল ৭ মার্চ ও কয়েকদিন পরই আসছে ২৬ মার্চ (স্বাধীনতা দিবস)। এই দিবসকে সামনে রেখেই ইতোমধ্যে গুগল প্লে স্টোরে অ্যাপ ডাউনলোডের  হিড়িক লেগেছে। গুগল প্লে স্টোর  থেকে যতগুলো অ্যাপ ডাউনলোড হচ্ছে তার মধ্যে জনপ্রিয় কয়েকটি অ্যাপ নিয়ে আমাদের এবারের আয়োজন।

 

আমার বঙ্গবন্ধু

আগামীকাল ৭ই মার্চ। ঐতিহাসিক এই দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতির উদ্দেশ্যে মুক্তির বার্তাসহ ঐতিহাসিক ভাষণ দিয়ে ছিলেন। স্বাধীনতার ইতিহাস বহনকারী যতগুলো অ্যাপ প্লে-স্টোরে রয়েছে তার মধ্যে অন্যতম অ্যাপ হলো ‘আমার বঙ্গবন্ধু’। অ্যাপটিতে রয়েছে ১৯৭১ সাল মুক্তিযুদ্ধের ইতিহাস, ৭ই মার্চ ১৯৭১ সালের ঐতিহাসিক ভাষণ,  ২৫ মার্চ কালরাত্রি পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ , ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটসহ আরো অনেক কিছু। অ্যাপটিতে আরো রয়েছে, ১৯৫২ ভাষা আন্দোলন,২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন, ও তার শিক্ষা, ৬ দফা আন্দোলন,  আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯ এর গনঅভ্যুত্থান,  ১৯৭০ এর নির্বাচন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চ কালরাত্রির বর্ণনা, -২৬  মার্চ স্বাধীনতা ঘোষণা, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবসসহ আরো অনেক কিছু।  আগ্রহীরা চাইলে অ্যাপটি গুগল প্লে- স্টোর থেকে https://play.google.com/store/apps/details ?id=com.penandink.mukti_juddho এই ঠিকানায় প্রবেশ করে ডাউনলোড করে নিতে পারেন।

 

মুক্তি ক্যাম্প

স্বাধীনতার ইতিহাস বহনকারী বিভিন্ন অ্যাপের মধ্যে মুক্তি ক্যাম্প অন্যতম। এটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। চলছে মার্চ মাস। এর আগের মাসটি ছিল ফেব্রুয়ারি। পর পর দুইটি মাসই আমাদের মাতৃভাষা ও স্বাধীনতার সঙ্গে জড়িয়ে রয়েছে। মার্চমাসে বিভিন্ন রকমের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে দেশ প্রেমিক সংগঠনগুলো। শিশুদের মধ্যেও স্বাধীনতার মাসে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহটা বেশিই লক্ষ্য করা যায়। যারা এই অ্যাপটি ডাউনলোড করতে চান তারা গুগল প্লে স্টোরে প্রবেশ করে ইংরেজিতে মুক্তির ক্যাম্প লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাপটি। অ্যাপটিতে দেখা যাচ্ছে, একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি একটি শিশুকে স্বাধীনতার ইতিহাস বর্ণনা করছেন। শিশুটিও মনোযোগ দিয়ে শুনছে। অ্যাপটির ডাউনলোড ঠিকানা হলো-  https://play.google. com/store/apps/details?id=com.portbliss.mukticamp&hl=en

 

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ

অ্যাপটির মাধ্যমে জানতে পারবেন -বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল ১৯৭১ সালে সংঘটিত তত্কালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্র আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়ে একটি জনযুদ্ধের আদলে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে। পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানি সামরিক জান্তা ঢাকায় অজস্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ হত্যা করে। গ্রেফতার করা হয় ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দল আওয়ামী লীগ প্রধান বাঙ্গালীর তত্কালীন পিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গ্রেফতারের পূর্বে ২৬শে মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন  এই অ্যাপসে অনেকগুলো বৈশিষ্ঠের মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো- পটভূমি, পূর্ব পাকিস্তানের দুর্দশার ইতিহাস, অর্থনৈতিক বৈষম্য ,ভাষা আন্দোলন, সামরিক অসমতা, রাজনৈতিক অসমতা, ১৯৭০-এর সাইক্লোনের প্রতিক্রিয়, ১৯৭০-এর নির্বাচন,মুজিব-ইয়াহিয়া বৈঠক, গণহত্যা ও জনযুদ্ধের সূত্রপাত, স্বাধীনতার ঘোষণা, বিভিন্ন মাধ্যমে ঘোষণাপত্র, অস্থায়ী সরকার গঠন বর্ণনা রয়েছে। যেমন- মুক্তিযুদ্ধ : জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, মুক্তিযুদ্ধ :অক্টোবর থেকে ডিসেম্বর এবং ভারত-পাকিস্তান যদ্ধে পাকিস্তান বাহিনীর  আত্মসমর্পণ ও বিজয়  এবং জাতিসংঘে কূটনৈতিক তত্পরতা, আন্তর্জাতিক স্বীকৃতি, গণহত্যা , মুক্তিযুদ্ধ ও বিশ্বসমাজ ইত্যাদি। অ্যাপসটির ডাউনলোড লিংক-https://play.google.com/store/apps/ details?id=com.fhasanbd.freedomfigth

 

পিরিয়ড অব নাইনটিন সেভেনটি ওয়ান

এই এপ্লিকেশনটিতে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে শহীদ সাত জন বীরশ্রেষ্ঠ এর নাম, পরিচয়, জীবনবৃত্তান্ত এবং তাদের অসামান্য অবদানের বর্ননা রয়েছে। বিজয় দিবস উপলক্ষ্যে, দেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের উদ্দ্যেশ্যে উত্সর্গ করে এই এপ্লিকেশনটি তৈরি। এপ্লিকেশনের ডিজাইনেও রয়েছে সৌন্দর্য্য। বর্তমান সময়ের তরুণদেরকে বাংলাদেশের ইতিহাস ও সাত জন বীরশ্রেষ্ঠ- এর বৃত্তান্ত এই অ্যাপে উল্লেখ রয়েছে। গুগল প্লে স্টোর থেকে ডাউন লোড করে নিতে পারেন আরনার পছন্দের এই অ্যাপটি। ১৯৭১ সালে তাদের অবদান ও তাদের দু:সাহসিক যুদ্ধের বিবরণ ও এই অ্যাপটিতে রয়েছে।

অ্যাপসটির ডাউনলোড লিংক- https:// play.google. com/store/apps/details?id=progmaatic.shamil.bangladesh&hl

 

বীরশ্রেষ্ঠ

এই অ্যাপের মাধ্যামে  মুক্তিযুদ্ধের পরে  যারা জন্মগ্রহণ করেছ তার মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। গুগল প্লেস্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোাড করে নিতে পারেন। অ্যাপটি দিয়ে এ যুগের তরুণদের কে মুক্তিযুদ্ধের ইতিহাস মনেকরিয়ে দেওয়া সম্ভব।  বীরশ্রেষ্ঠদের ছবি দিয়ে ও বিভিন্ন তথ্য দিয়ে এই অ্যাপটি সাজানো। ইতোমধ্যে অনেকেই ডাউনলোড করে এর সুফল উপভোগ করতে শুরু করেছে। বিজয়ের মাসে এই অ্যাপটি বেশ জনপ্রিয়ও হয়েছে । ডাউনলোড লিংক- https://play.google.com/store/apps/ details?id=com.mohiuddin^13.com.birshesto&hl

 

মুক্তিযুদ্ধ

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল ১৯৭১ সালে সংঘটিত তত্কালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্র আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়লে একটি জনযুদ্ধের আদলে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে। পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানি সামরিক জান্তা ঢাকায় অজস্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ হত্যা করে। গ্রেফতার করা হয় ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দল আওয়ামী লীগ প্রধান বাঙ্গালীর তত্কালীন প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গ্রেফতারের পূর্বে ২৬শে মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। অ্যাপটি ডাউনলোড করা যাবে  https://play.google.com/store/apps/details?id=com.sm.lwinfoapp&hl=en  এই ঠিকানা থেকে।

 

স্বাধীনতা ২৬

স্বাধীনতার মাসে স্বাধীনতার চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘ইএটিএলঅ্যাপস’ নিয়ে এসেছে স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য ‘স্বাধীনতা ২৬’ মোবাইল অ্যাপ্লিকেশন। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত অ্যাপটির উদ্যোক্তা হলো এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)। স্বাধীনতা যুদ্ধের নানা ঘটনাবলীর উপর নির্মিত অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জানা যাবে সেক্টর কমান্ডারদের নামসহ অঞ্চল, দায়িত্ব, সদস্য ইত্যাদি, বীরশ্রেষ্ঠদের নাম ও তাদের সংক্ষিপ্ত জীবনী, কালপঞ্জি অনুসারে কখন কী ঘটেছিল যেমন ১৯৪৭, ৫২, ৫৪, ৬২, ৬৬, ৬৮, ৬৯, ৭০ ও ৭১।

সেট করতে পারবেন নানা রকম ওয়ালপেপার। শুনতে পারবেন ‘এক সাগর রক্তের বিনিময়ে, এক নদী রক্ত পেরিয়ে, একটি ফুলকে বাঁচাবো বলে, জন্ম আমার ধন্য হলো, সব কটি জানালা খুলে দাও না’ প্রভৃতি মুক্তির গানের অডিও লিরিক্স গুলি।

এছাড়াও, ইউটিউব লিংকের মাধ্যমে দেখতে পারবেন মুক্তিযুদ্ধের দুর্লভ সব ভিডিও। এছাড়াও জানতে পারবেন বিখ্যাত লেখক-সাহিত্যিকদের মুক্তিযুদ্ধের উপর লিখিত বিভিন্ন ধরণের বইয়ের তালিকা। অ্যাপটি ডাউনলোড করা যাবে ইএটিএল অ্যাপ স্টোর www.eatlapps.com থেকে।