দেবিদ্বারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ২১:১৪
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, শনিবার দুপুরে ওই গ্রামের চন্দন শীলের মেয়ে প্রীতি (৭) ও ডা. বিজয় চন্দ্র শীলের মেয়ে অলকা (৫) বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পরে তারা ঘরে না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা উভয়ের ভাসমান মরদেহ জড়াজড়ি অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। এরা সম্পর্কে মাসী-ভাগ্নী।
 
দেবিদ্বার থানার এসআই মো. জাকির হোসেন সিকদার জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।