জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত্ বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে প্রথম কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফুল দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুর জন্য দোয়া ও মোনাজাত করেন। এ সময় দলের উপ?দেষ্টা প?রিষ?দের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপ?তিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ম?তিয়া চৌধুরী, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর ক?বির নানক, সাংগঠ?নিক সম্পাদক আহম্মদ হোসেন, খা?লিদ মাহমুদ চৌধুরী,? মিসবাহউদ্দিন সিরাজ, আইনবিষয়ক সম্পাদক আব্দুল ম?তিন খসরু, সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফ?রিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, এস এম কামাল হো?সেন, সু?জিত রায় নন্দী, প্রতিমন্ত্রী জুনা?ইদ আহ?মেদ পলক, উপ?দেষ্টা প?রিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হো?সেন আমু, সাংগঠ?নিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন না?সিম, বি এম মোজা?ম্মেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, কেন্দ্রীয় নেতা এ কে এম রহমতুল্লাহ, মুকুল বোস, স্বেচ্ছা?সেবক লী?গের মোল্লা মোহাম্মদ আবু কাওসার, যুব ম?িহলা লীগের নাজমা আক্তার, অপু উকিল, কেন্দ্রীয় ছাত্রলী?গের নতুন নেতারাও উপস্থিত ছিলেন।
এরপর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং গোপালগঞ্জের নেতারা ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাদ জোহর বঙ্গবন্ধু সমাধিসৌধ মসজিদে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ নেন।
শোকের মাসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোঃ আবু কাওসারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত্ বার্ষিকীর আওয়ামী লীগের ৪০ দিনের কর্মসূচি শুরু করা হয়।
এদিকে বাণিজ্যমন্ত্রী তোফা?য়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না। আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। কোন রূপরেখা বা অন্য কোন আঙ্গিকে নির্বাচন অনুষ্ঠিত হবে না। সাংবিধানিকভাবেই আগামী নির্বাচন ক্ষমতাসীন দলের অধীনেই অনুষ্ঠিত হবে। তিনি গতকাল শনিবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত্ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
আওয়ামী লীগের উপ?দেষ্টা প?রিষ?দের সদস্য তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে। আজ হোক আর কাল হোক তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।
