বরগুনায় দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। শনিবার রাতে সদর উপজেলার লেমুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত তিনজন হলো- রোজি আক্তার (২৬) এবং তার দুই শিশুকন্যা মৌমি (৫) ও তায়িবা (৩)।
রোজির স্বামীর নাম রুমন পঞ্চায়েত। ঘটনার পর তাকে ও বাড়ির গৃহকর্মী হারুনুর রশিদকে নজরদারিতে রেখেছে পুলিশ।
